গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ছাত্রদল সভাপতি কামরুজ্জামান স্বপন ও সহ-সভাপতি হাসান মিয়াকে ব্যালট বাক্স ছিনতাই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৮ জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ রায় দেন। তাদের বাড়ি মুকসুদপুর পৌরসভার গোপিনাথপুর ও টেংরাখোলা এলাকায়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ‍জানান, গত ৭ মে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে নির্বাচন শেষে একদল সন্ত্রাসী নির্বাচনী কাজে কর্মরতদের মারধর করে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। ওই ঘটনায় এ দু’জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার (০৭ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওএফ