সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনকালে জুয়েল (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে আসাদ নামে পুলিশের এক ওয়্যারলেস অপারেটর কিছুটা আঘাত পেয়েছেন।

রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের সলিশাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আটক জুয়েল উপজেলার নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, রাতে সলিশাপাড়া গ্রামে বেশ কয়েকজন মাদক সেবন করছিলেন।খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও জুয়েল ও চান মিয়া নামে দু’জনকে আটক করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে চান মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। ধস্তাধস্তিতে আহত হন ওয়্যারলেস অপারেটর আসাদ।

তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চান মিয়া ধানগড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

এমএনজে