বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাঁই হয়েছে। তাবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বুধবার ভোরে পৌরসভার ৭নং ওয়ার্ডের পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে বসতঘরে আগুন দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আশপাশের ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের বসতঘর নির্মাণ করে দেওয়া হবে। এই অগ্নিকাণ্ড নাশকতামূলক। তিনি পুলিশকে এ বিষয়ে ব্যাবস্থা নেওয়ার দাবি জানান।

বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. জয়নুল আবেদিন তিতাস জানান, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

এসময়ের মধ্যে ৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এমকে