রাজধানীর কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আকলিমা (৫০) মারা গেছেন।
শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের জানান,আকলিমার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
জানা গেছে, সকাল ১১ টায় কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হন। তারা হলেন, জলি আক্তার (২৮), তার মা আকলিমা ও জলির ছেলে আলিফ (২)।
ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//জেএ