রাজধানীর বংশাল থানার বাবুবাজার এলাকায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মিছিলে হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এ সময় ২০ দলীয় জোটের ৪ নেতাকর্মী আহত হন এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে নয়াবাজার থেকে ২০ দলীয় জোটের একটি মিছিল বের হয়। মিছিলটি বাবুবাজার পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলকারীদের ওপর হামলা চালায়।
এতে ২০ দলীয় জোটের ৪ নেতাকর্মী আহত হন। তাদের এক জনকে আওয়ামী লীগ কর্মীরা ধরে পুলিশে সোপর্দ করেন।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই মাহফুজুর রহমান বলেন, ওই এলাকায় একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি।

জেএ