জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তির দাবি জানিয়ে লিফলেট বিতরণের সময় নাজমুল (৪৫) নামের এক জামায়াতনেতাকে আটক করেছে পুলিশ।
নগরীর আমচত্বর এলাকা থেকে সোমবার দুপুর ১টার দিকে শাহমখদুম থানা পুলিশ তাকে আটক করে। নাজমুল নওগাঁর মান্দা থানার বড়কই এলাকার জেহের আলীর ছেলে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
শাহমখুদম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আমচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় জামায়াতনেতা মুজাহিদের মুক্তি দাবির লিফলেট বিতরণের সময় নাজমুলকে আটক করা হয়। নাজমুল জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
এএইচ





