বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ১৮ অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ।
শনিবার(১৯ আগস্ট) বিকেল ৫ টার সময় সীমান্তের গাতিপাড়া গ্রামের আবু শ্যামের মোড়ে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো-লিলি খাতুন, সাথী, বিহারী, তহমিনা, কেয়া, শারমিন, আয়েশা, হানিফ, মুক্তা, ফরিদুল, অচেনা, ইরানী, বালিনা ,তারেক, জাহিদ, হবি, জ্যোতি ও রিয়াদ।
এদের বাড়ি নড়াাইল, খুলনা, পিরোজপুর, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, তারা তথ্য সূত্রে জানতে পারে অবৈধ পথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করে যশোরের দিকে যাবে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবির ল্যান্স নায়েক আব্দুর রহমান সংগীয় ফোর্স নিয়ে গাতিপাড়া সীমান্তের আবু শ্যামের মোড়ে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩ শিশুসহ ১৮ জন অবৈধ অনুপ্রবেশকারী নারী-পুরুষকে আটক করে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব অবৈধভাবে ভারত থেকে আসার সময় ৩ শিশুসহ ১৮ নারী-পুরুষকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নাসির/জেড





