গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শাওন মিয়া (২৫) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে শহরের কালিবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। শাওন উপজেলা সদরের গৃধারীপুর গ্রামের আব্দুল করিম মণ্ডলের ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, শাওনের নামে পলাশবাড়ী থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। সেসব মামলায় তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় শাওনকে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে।
এআর





