আজ (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তর দিবসটি পালন করবে। প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।

১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।

প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন শুরু হয়।

জাতিসংঘে ৬০ বছর ও তদুর্ধ্ব বয়সীদের প্রবীণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি ৩০ লাখের বেশি প্রবীণ বা সিনিয়র সিটিজেন রয়েছেন।

আগামী ২০২৫ সাল নাগাদ দেশে প্রবীণদের এ সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় এক কোটি ৮০ লাখ।

২০৫০ সালে এ সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি এবং ২০৬১ সালে প্রায় সাড়ে ৫ কোটি প্রবীণ জনগোষ্ঠী হবে। ২০৫০ সালে বাংলাদেশে প্রতি ৫ জনে একজন প্রবীণ হবেন,যা ওই সময়ের জনসংখ্যার ২০ শতাংশ।

বাংলাদেশে আগামী ২০৫০ সালে শিশুর চেয়ে প্রবীণ নাগরিকের সংখ্যা এক শতাংশ বেশি হবে।

ওই সময় শিশুর সংখ্যা হবে ১৯ শতাংশ এবং প্রবীণ নাগরিকের সংখ্যা হবে ২০ শতাংশ।

এইচএন