ভারত থেকে ফেরার পথে কুড়িগ্রামে ১৯ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার রাতে জেলার ফুলবাড়ীর ধর্মপুর সীমান্ত এলাকা তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে।

আটককৃতরা অনেক আগে অবৈধভাবে ভারত গিয়েছিলেন। তাদের মধ্যে সাতজন শিশু, ছয়জন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এদের বাড়ি ফুলবাড়ী উপজেলার পূর্ব চন্দ্রখানা ও মধ্য রাবাইটারী এবং নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা গ্রামে।

ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, তারা ভারত-বাংলাদেশের দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে র্দীঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করছিল। বুধবার (২৭ জুন) রাত ১০টার দিকে কাশিপুর ক্যাম্পের বিজিবি একটি টহলদল আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার নং ৩ এসের পাশ থেকে তাদের আটক করে। পরে আটকদের থানায় সোপর্দ করে বিজিবির সদস্যরা।