নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে ফারুক হোসেন (২৫) নামে এক যুবককে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও বিয়ারসহ গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফারুক চরকিশোরগঞ্জ এলাকার শাহজালালের ছেলে।

ডিবি পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, বিকেলে ডিবির উপ-পরিদর্শক সেলিম মিয়া, আসাদুজ্জামান ও নজরুল ইসলামের নেতৃত্বে অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনারগাঁও শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকা থেকে ফারুককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৪ কেস বিয়ার উদ্ধার করা হয়।

এমই