সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করি, তাহলে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। দেশ সবার, তাই ছোট ছোট উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
এস