লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ ইছা মিয়া (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার(১২ জুলাই) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ইছা মিয়া রংপুরেরর গঙ্গাচড়া উপজেলার খানাটারী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপারহাট এলাকায় তার নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহ জনক ভাবে মোটর সাইকেলসহ ইছা মিয়াকে আটক করা হয়। এসময় তার মোটর সাইকেল ও ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইছার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমই/নুরনবী