রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর সিটি পল্লিতে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই শিশু পুড়ে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কাজনক।
গতকাল রোববার রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ দুই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তারা হলো, হৃদয় (৭) ও আলিফ (৭)।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পালের ভাষ্য, হৃদয়ের শরীরের ৪০ শতাংশ ও আলিফের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে হৃদয়ের বাবা নুরুল ইসলাম বলেন, রাতে সবাই ঘুমিয়েছিলেন। কীভাবে আগুন লাগল তাঁরা জানেন না। আগুনে বস্তির চার থেকে পাঁচটি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস এ ঘটনা জানেন বলে জানিয়েছেন।
এমকে





