বরিশালে বাংলা একাডেমি বইয়ের আড়ং (মেলা) হচ্ছে । জেলা প্রশাসকের সহযোগিতায় শুক্রবার বিকেল ৩ টা থেকে ৯ দিন ব্যাপী অশ্বিনী কুমার টাউন হলে এ মেলা চলবে। ১৫ শত শিরোনামে ১৫ হাজার বই এ মেলায় স্থান পাবে।
বরিশাল জেলা প্রশাসক মো: শহিদুল আলম বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ওই বই মেলার উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহা-পরিচালক শামসুজ্জামান খান, বিশেষ অতিথি বিভাগীয় কমিশনার মো: গাউস, বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: জিয়াউল হক, মেট্রো পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী।
জেএ





