বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নুরুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

শুক্রবার (৭ এপ্রিল) নগরীর কাজীর দেউরী দলীয় কার্যালয়ে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শহীদ নুরুল আলম নুরুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ সহ প্রমূখ।

মাসুম/এমবি