দেশ স্বাধীনের পর বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’। এ ছবিটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। বেশকিছু দিন ধরে তিনি রাজধানীর ল্যাব এইডে চিকিৎসাধীন রয়েছেন। ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে জানা যায়।

চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী জানান, তার পুরো শরীরে পানি চলে এসেছে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

তিনি চাষী নজরুল ইসলামের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।

একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলাম ‘সংগ্রাম’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘মেঘের পরে মেঘ’ এবং ‘ধ্রুবতারা’ নির্মাণ করেন। পাশাপাশি তিনি সাহিত্যনির্ভর ছবি ‘চন্দ্রনাথ’, ‘শুভদা’, ‘দেবদাস’, ‘রঙিন দেবদাস’, ‘পদ্মা মেঘনা যমুনা’ নির্মাণ করেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এএইচ