ঝিনাইদহ শহরের আরাপপুর বাস স্ট্যান্ডে নির্মাণাধীন একটি মার্কেটের ভেতর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ তার লাশটি উদ্ধার করে। তবে ওই বৃদ্ধার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, ঝিনাইদহ শহরের আরাপপুর বাস স্ট্যান্ডে মনোয়ার হোসেনের নির্মাণাধীন মার্কেটের মধ্যে এক বৃদ্ধ নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
কেএইচ





