বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যা ৬টার দিকে মার্কেটটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। আগুন নিয়ন্ত্রণে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এস















