প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ছিলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিতে হবে।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী।
শনিবার বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন।
এমএম