বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর ৩৫ জন সদস্যের যৌথ সাইকেল র‌্যালীটি শুক্রবার সকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছে।

দু’দেশের মধ্যে বন্ধুত্ব ও সোহার্দ্য আরও জোরদার করতে ভারত-বাংলাদেশ সেনাবাহিনী যৌথ উদ্দ্যগে এ র‌্যালীর আয়োজন করে। এর আগে গত ২২ মার্চ সকালে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র‌্যালিটি আখাউড়া ইমিগ্রেশর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ফজলুর রহমান দু’দেশের সেনাবাহিনীর যৌথ সাইকেল র‌্যালিটি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জিএম সাজ্জাতের নেতৃত্বে ১৮ জন সদস্য রয়েছেন। অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর মেজর কমলজিৎ সিংহের নেতৃত্বে রয়েছেন ১৭ সৈনিক। তিনি আরো জানান,আগামী ৫ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর র‌্যালিটি ভারত ভ্রমণ শেষে দেশে ফিরবে।

টাইম নিউজ.নেট/ নাসির/মাহমুদ