খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া গ্রামে গাছ থেকে পড়ে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো: দেলোয়ার (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার ৪দিন আগে পানছড়ি মোল্লাপাড়াস্থ শ্বশুর আলী নুরের বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে সে শ্বশুর বাড়িতে একটি গাছ থেকে লাকড়ি কাটার সময় হাত ফসকে নিচে পড়ে যায়।

আহত অবস্থায় প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. জব্বার।

ছিদ্দিক/এমবি