কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দূর্ঘটনায় রানী (১১) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বাটিকামারা রেলগেটের অদুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসসহ চালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা অনুমান সাড়ে ১১টার দিকে রানী ও খালাতো ভাই রাতুল রেলগেইটের অদুরে (কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে) একটি ভটভটি থেকে নেমে রাস্তা পার হতে যায়। সে সময় পীরের দরবার থেকে ফেরা নাটোর গামী একটি বাস ( ঢাকা- জ- ৩৯৬৮, একতা) দ্রুতগতিতে এসে শিশু রানী ও রাতুলকে ধাক্কা দিলে ঘটনাস'লেই মারা যায় শিশু রানী।

এ ঘটনায় আহত শিশু রাতুল কে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক বাস ও চালক মোস্তফা ঢালীকে আটক করেছে। নিহত রানীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পরিবারের সদস্যরা নিয়ে যায়।

এআর