দেশে করোনাভাইরাসে বুধবার (২৭ মে) থেকে বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৫ জন। ২ হাজার ২৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

এ নিয়ে মোট প্রাণহানি হলো ৫৫৯ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪০ হাজার ২৩১।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এমন তথ্য দিয়েছেন।

ঢাকা বিভাগে ৭ জন এবং চট্টগ্রামে ৮। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৯১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন। ২৪ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৮টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। সর্বশেষ যুক্ত হয়েছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ২৬৭ জনের। গতকালকের কিছু নমুনাসহ ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩১০টি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬ টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৮ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৪৮ জনকে। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩৮ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৬৩৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

৮২ তম দিন করোনায় বাংলাদেশ পরিস্থিতি

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২০২৯
মোট আক্রান্ত ৪০৩২১
চিকিৎসাধীন ২৫১৪০
সুস্থ হয়ে বাড়িতে ৮৪২৫
কোয়ারেন্টাইন ৫৮২৯৩
আইসোলেশন ৪৯৮৪
মোট মৃত্যু ৫৫৯

>> করোনাভাইরাস মহামারিতে আজ (২৮ মে) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬৫৩ জনে।
এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৯১ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে।

জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৩৩ জনে। গত ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।