মাগুরার সদর উপজেলা পরিষদের আয়োজনে সৈয়দ আতর আলী পাঠাগার চত্বরে বর্নাঢ্য আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে  জাতীয় পিঠা উৎসব  পিঠা মেলা ।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ  মেলার উদ্বোধন করেন।

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে   বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানসহ আরো অনেকে। 
সাইফুল্লাহ/এমআর