চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিজিবিকে লক্ষ্য বোমা বিস্ফোরণের সময় ৪ জনকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উপজেলার গয়েশপুর গ্রামের আলী হোসেনের ছেলে মুরাদ হোসেন (২৭), ওহাব মন্ডলের ছেলে মালেক (২৮), ইন্তাদুল হকের ছেলে ফলে (২০) ও তেতুল মন্ডলের ছেলে আব্দুল মুমিন (৪০)।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জমশেদ আলীসহ একদল বিজিবি গয়েশপুর সীমান্তের ৬২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে টহল দিচ্ছিল। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবি চ্যালেঞ্জ করে। তখন তারা বিজিবিকে লক্ষ্য করে একটি শক্তিশালি বোমা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৪ জনকে আটক করে বিজিবি।
আটককৃতদের রাতেই জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জমশেদ আলী ঘটনা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ
চুয়াডাঙ্গায় বোমা বিস্ফোরণ: আটক ৪
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিজিবিকে লক্ষ্য বোমা বিস্ফোরণের সময় ৪ জনকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নরসিংদীতে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন কিশোরী ও একজন নারী রয়েছেন। দগ্ধ তিনজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সৌদি আরবের রাজধানীতে নতুন করে বিকট বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের শব্দটি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের কারণে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাচপুরে মধ্যরাতে বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।
জড়িতদের খুঁজছে পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
















