দুই শতাধিক মোটরসাইকেলসহ ১১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল থেকে সাতক্ষীরা শহরের চারটি পুরাতন মোটরসাইকেলের শো-রুমে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, গত এক মাসে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে দেড় সহস্রাধিক মোটরসাইকেল চুরি হয়। রোববার ঢাকা থেকে আটক এক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক  সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন দুই শতাধিক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরার সরদার ট্রেডিং, এ ওয়ান মটর, হোন্ডা বাজার, বিএমএল  নামে চারটি পুরাতন মোটর সাইকেলের শো-রুমে অভিযান চালানো হয়। এছাড়া মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতেও অভিযান চালানো হয়। এসময় ১১ জনকে আটক করা হয়েছে। একই তথ্যের ভিত্তিতে সাভার থেকে আরও দু’জনকে আটক করা হয়েছে।

ঢাকা. ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএে