ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৫ নং ইউনিটের ট্রান্সফরমারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে ওই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। একারণে ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ৫ নং ইউনিটের ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামতের পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এআর





