মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকারের বাড়ির সামনে ককটেলের বিস্ফোরণ হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার জয়রা এলাকায় বাবুল সরকারের বাসার সামনে ৩-৪টি ককটেল বিস্ফোরিত হয়।

তবে, কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমকে