সিরাজগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাকিম, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও র‌্যালিতে জেলা যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

এছাড়া জেলার কামারখন্দ, শাহজাদপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া, বেলকুচি, কাজিপুর, তাড়াশ ও এনায়েতপুর উপজেলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

জেআই