যশোরের অভয়নগর উপজেলা দল এসপি কাপ কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে যশোর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২৩-২১ পেয়েন্টে কোতয়ালি মডেল থানাকে হারায়।

প্রথমদিকে কোতয়ালি মডেল থানা দল এগিয়ে থাকলেও তা শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হয়।

এর আগে সকালে একই মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অভয়নগর ৩৬-১৯ পয়েন্টে বাঘারপাড়া উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে।

দ্বিতীয় সেমিফাইনালে কোতয়ালি মডেল থানা (সদর) ৪৮-২৩ পয়েন্টে চৌগাছা উপজেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে।

ফাইনালে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান।

এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর