দেশের বৃহত্তম পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ (১২ আগস্ট) সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শোলাকিয়ায় ঈদ জামাত শুরু হয়।

শোলাকিয়ায় এবারও ঈদের জামাতের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য এতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় বহু বছর ধরেই দেশের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করবেন প্যানেল ইমাম শহরের মারকায মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান খান।

ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কোরবানি করছেন।

এমবি