ঢাকা-বরিশাল মহাসড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বরিশালের উজিরপুরের আটিপাড়া এলাকার এই দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকাল ৫টার দিকে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অ্যাম্বুলেন্সের ৬ জন যাত্রী মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

এমবি