রাজধানীর কাফরুলের পশ্চিম ইব্রাহিমপুর বস্তিতে গ্যাসের চুলা বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আরশাদুল (২৫), রেখা (২২), রুবেল (৪০) ও আরেক জনের নাম জানা যায়নি। এদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে কাফরুলের ইব্রাহিমপুরের একটি বস্তিতে আহতরা রান্না করছিলেন। ওই সময়ে একটি গ্যাসের চুলা বিস্ফোরণে তারা দগ্ধ হন। পরে তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেছে। তবে ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]
জাতীয়
কাফরুলে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৪
রাজধানীর কাফরুলের পশ্চিম ইব্রাহিমপুর বস্তিতে গ্যাসের চুলা বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আরশাদুল (২৫), রেখা (২২), রুবেল (৪০) ও আরেক জনের নাম জানা যায়নি





