ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পসরা গ্রামের একটি পুকুর থেকে বৃহস্পতিবার সকালে আজমল শেখ (১৩) নামের স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা বলেন, আব্দুল আজিজ স্কুলের পাশের একটি পুকুরে বস্তা ভেসে উঠলে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে ফোন করে জানায়। পুলিশ খবর পেয়ে বেলা ১১.০০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠায় পুলিশ।

কোতয়ালী থানার উপপরিদর্শক (এস.আই) শাহ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেন। পসরা গ্রামের ফরিদ শেখের ছেলে আজম ও আব্দুল আজিজ স্কুলের ৮ম শ্রেণিতে পড়াশুনা করত। আজম গত দুই দিন নিখোঁজ ছিল। উদ্ধার সময় লাশের গলায় তার গায়ের গেঞ্জি পেচানো ছিল। এতে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। আজমের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ