ঝিনাইদহের কালীগঞ্জে রহমানিয়া আবাসিক হোটেল থেকে ইলিয়াস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের রহমানিয়া আবাসিক হোটেলের ২৫নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এসময় একটি চিরকুট, নগদ ৯১৬ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ইলিয়াস পাবনা জেলার বেড়া উপজেলার সীমান্ত গ্রামের আব্দুল গফুরের ছেলে।
রহমানিয়া আবাসিক হোটেলের ম্যানেজার শুকুমার কুণ্ডু জানান, বুধবার বিকেলে তিনি হোটেলে ওঠেন ইলিয়াস। এদিন তিনি ব্যবসার কাজে বাইরে যান। কিন্তু বৃহস্পতিবার সকালে হোটেলের কক্ষ বন্ধ দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশে দেওয়া হয়।
পুলিশ এসে রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা আছে আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইউনুস আলী জানান, খবর পেয়ে রাতেই ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।
জেইউ
জাতীয়
কালীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে রহমানিয়া আবাসিক হোটেল থেকে ইলিয়াস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।





