সাভারের আশুলিয়ায় সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শনিবার রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের ওই ট্রেনিং সেন্টারে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে, ট্রেনিং সেন্টারটির বিষয়ে বিস্তারিত কিছু তৎক্ষণাৎ জানা যায়নি।
ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল হামিদ মিয়া বিষয়টি জানিয়েছেন ।
এমএম





