প্রায় ৯ ঘন্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা-ভৈরব রুটের ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার রাত পৌনে ১০টায় এই রেল দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, নেত্রকোনা, জারিয়া ও ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আটকা পড়ে ভৈরব থেকে ঢাকাগামী ঈশা খাঁ এক্সপ্রেস ও মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ গামী একটি লোকাল ট্রেন।

আজ সকাল ৭টায় লাইন মেরামত শেষ হলে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার হয়। এদিকে দীর্ঘ সময় রেল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন জানান, তিনি বলেন, “ময়মনসিংহ থেকে রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ যাত্রীদের। একজন যাত্রী বলেন, গৌরিপুর রেলস্টেশনের কর্মচারীদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

এসময় আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। দুর্ঘটনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

দুর্ঘটনার পর বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

রাত ১ টার দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। এদিকে দুইটি লোকাল ও একটি আন্তনগর ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়েছে এই দুর্ঘটনার কারণে।

এএস