ভারতে পাচারের সময় যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় ৭৩ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি।
আজ শুক্রবার ভোররাতের দিকে উপজেলা শিকারপুর সীমান্ত থেকে ৬৩৪ স্বর্ণের বারসহ মহিউদ্দিনের নামের এই যুবককে আটক করা হয়।
আটক মহিউদ্দিন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনর ছেলে। যশোর সীমান্তে এটাই সবচেয়ে বড় ধরনের সোনা আটকের চালান বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমান সোনারবার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদের ভিওিতে বিজিবির একটি টহল দল শিকারপুর নারিকেল বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন নামে এক সোনা চোরাচালানীকে আটক করে।
পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৬২৪ টি সোনার বার জব্দ করা হয় যার গজন ৭৩ কেজি। জব্দকৃত সোনার মুল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক সোনাগুলি বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হবে বলে তিনি জানান। এ ব্যাপারে বেনাপোল শার্শা থানায় একটি মামলা হয়েছে।
নাসির/জেড





