পঞ্চগড়-চাকলাহাট সড়কে ট্রলির চাপায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড়ের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ বলেন, পঞ্চগড় সুগার মিলের আখবাহী ট্রলির চাপায় পিতা মোকলেছ ওরফে বাচ্চু (৪০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন তার ছেলে জুয়েল (২০)।

নিহত বাচ্চুর বাড়ি জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বকসিপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে বলে জানান ওসি।

এমবি