দিনাজপু জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ১০৫ লিটার চোলাই মদ, ১ দশমিক ৩ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ১৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দিনগত গভীর রাত থেকে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সদস্য ফেরদৌস আহমেদ জানান, আটকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

এমই