বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল এর বাড়িতে বোমা হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) আহবায়ক প্রফেসর শামসুল আলম সরকার স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা ও বিচারের দাবি জানানো হয়।

এসময় বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশে ভয়ঙ্কর ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করেছে। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও রাসিকের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় হামলা চালানো হয়।

শিক্ষকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করার জন্য প্রধান মন্ত্রীর নিকট আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারী অন্যান্য শিক্ষকবৃন্দ হলেন, সাদা দলের যুগ্ম সম্পাদক প্রফেসর মোহা: এনামুল হক, যুগ্ম সস্পাদক প্রফেসর বেলাল হোসেন, প্রফেসর এম রফিকুল ইসলাম, প্রফেসর আজহার আলী, প্রফেসর আবুল হাসেম, প্রফেসর সি এম মোস্তফা, প্রফেসর কেবিএম মাহবুবুর রহমান, প্রফেসর এ বি এম শাহজাহান, প্রফেসর আমজাদ হোসেন, প্রফেসর আব্দুল হান্নান, প্রফেসর মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর নিজাম উদ্দীন, প্রফেসর মাইন উদ্দীন, প্রফসর আব্দুল আলিম, প্রফেসর আবুল কালাম আজাদ, প্রফেসর শাকিল উর রহমান, প্রফেসর আলতাব হোসেন, প্রফেসর কাওসার আলি ড.শরিফুল ইসলাম, ড. ইফতিখারুল আলম মাসউদ, ড. শামসুজ্জোহা এছামী, ড. সৈয়দ সরওয়ার জাহান, ড. আওরঙ্গজেব মো. আব্দুর রহমান, ড. কুদরত-ই জাহান, ড. মোহাম্মাদ আলী।

ইআর