কুরআনের সুমধুর তেলাওয়াতে যেন এক টুকরু স্বর্গীয় আনন্দে ভাসছে শ্রোতারা। একের পর এক ক্বারী পবিত্র কুরআন তেলওয়াত করছেন সুমধুর সূরে। আছেন তাতে দেশী বিদেশী ক্বারীরা।

আজ (বৃহস্পতিবার) সকাল থেকে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে তা'লীমুল কুরআন কমপ্লেক্স’র ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা’র আয়োজনে এই সম্মেলন অনুষ্টিত হয়।

উক্ত আন্তর্জাতিক কেরাত সম্মেলনে বিশ্বের ১০টি দেশের বিশ্ববরেণ্য আন্তর্জাতিক ক্বারী ও বাংলাদেশের খ্যাতিনামা ক্বারীগণ কেরাত পরিবেশন করেন।

মাসুম/এমবি