মায়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর সেনা বাহিনীর গনহত্যার প্রতিবাদে আই.আই.ইউ.সির কালচারাল ক্লাবের উদ্যোগে প্রতিবাদী পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষকসহ প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পদযাত্রাটি পুরো ক্যাম্পাস ঘুরে লাইব্রেরী ভবন এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে প্রোক্টর অধ্যাপক মুফিজুর রহমান বলেন, রোহিঙ্গারা মায়ানমারের আদি অধিবাসি হওয়া সত্যেও শুধু মুসলমান হওয়ার কারনে তাদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে । তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, স্বজন হারানোর ব্যথা আপনার চেয়ে বেশি কেউ বুঝবেনা তাই আপনারই উচিত তাদের বাঁচানোর ব্যবস্থা করা।
স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধের সময় ভারত যেমন সীমানা খুলে দিয়ে আমাদের সাহায্য করে ছিল। আমাদেরও উচিত রোহিঙ্গাদের জন্য সাময়িক ভাবে সীমানা খুলে দেওয়া। তিনি বিশ্বের মুসলিম দেশ গুলোকে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এমদাদ হোসেন, শরীয়াহ ফ্যাকাল্টির ডিন নাজমুল হক নদভী, হেড দা'ওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ মু.শফি উদ্দিন মাদানী,কালচারাল ক্লাবের সভাপতি জাহিদ হোসাইন ভুঁইয়া,নূরে আলম সিদ্দীকি সহ আরো অনেকে।
এম মাহিন/মাসুম/নাজিব





