পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন ৫ জন যাতে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালাতে না পারে সে জন্য বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল থেকে সতর্কতা জোরদারের বিষয়টি জানানো হয়।

সন্দেহভাজনরা হলেন- মুসা, রাশেদ, নবী, শাজাহান ও কালু।

পাসপোর্টের মাধ্যমে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে এসপি’র স্ত্রী হত্যায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে সে জন্য বহির্গমন ডেক্স অফিসারদের সামনে অপরাধীদের ছবি এঁটে দেওয়া হয়েছে।

কোন পাসপোর্ট যাত্রীর নামের সাথে অপরাধীদের নাম মিলে গেলে তাদের ছবি ও ঠিকানা যাচাই-বাচাই করে ছাড়া হচ্ছে।

গত বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল মাহমুদ জানান, এসপি বাবুল আক্তার স্যারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার সন্দেহভাজন ৫ জন বেনাপোল ইমিগ্রেশন হয়ে যাতে দেশের বাইরে যেতে না পারে, সেজন্য আমরা সর্বদা সতর্কাবস্থায় আছি।

এমআইএস