মাসব্যাপি মাদকবিরোধী অভিযান ও প্রচারণা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বৃজ মাদকাসক্তির পরামর্শ ও চিকিৎসা কেন্দ্রের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল অফিস এর আয়োজন করেন।

চল্লিশটি মোটরসাইকেলের অংশগ্রহণে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ থেকে র‌্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামপুর বাজারে সংক্ষিপ্ত আলোচনায় সভায় মিলিত হয়।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ হাসেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, বৃজ মাদকাসক্তির পরমার্শ ও চিকিৎসা কেন্দ্রের চেয়ারম্যান শিউলী আক্তার। এসময় উপস্থিত ছিলেন বৃজ মাদকাসক্তির পরামর্শ ও চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মুজিবুর রহমান তপন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, সহকারী উপ-পরিদর্শক টিএম রেজাইল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেত তালুকদার, আওয়ামী লীগ নেতা বাবুল আহমেদ প্রমূখ। বক্তারা মাদকদ্রব্যের কুফল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এমএম