নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সন্দেহজনকভাবে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পৌনে একটার মধ্যে তাদের আটক করা হয়। আটককরা নিজেদের পথচারী বলে দাবি করেছেন।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনসুর জানান, সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়েছে। এর মধ্যে দুপুর পৌনে একটায় ৪ জন, সাড়ে ১২টায় ৫ জন ও সকালে ২ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পল্টন থানায় নেওয়া হয়েছে।
জেএ





