কুষ্টিয়ার দৌলতপুরে স্পিরিট পানে একজনের মৃত্যু হয়েছে । নিহত ব্যক্তির লাফু জর্দার (৩৭) বলে জানা যায়।
শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার মুসলিমনগর গ্রামের মৃত. বাগু জর্দারের ছেলে লাফু জর্দার গত মঙ্গলবার সন্ধ্যায় বিষাক্ত স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে তার অবস্থার উন্নতি হয়নি।
আজ সকালে তাকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসএইচ





