ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, মিরপুর-১ এলাকায় ছয়তলা একটি আবাসিক ভবনে আগুন লাগার খবরে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসে আধা ঘণ্টা পরই৷

নিচতলায় আগুনের সূত্রপাত হয়, যা পরে ভবনের অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ছিল। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা দিতে পারেননি এ কর্মকর্তা। এ ঘটনায় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের একজন পুরুষ ও দুইজন নারী।

এমআই