যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় শিশুসহ ১৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি। সোমবার রাত ৮ টার দিকে বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন - ছাত্তারের ছেলে ইমরান হোসেন (৩৯),ছাত্তার শেখের স্ত্রী শেলিনা শেখ (৪৫),করিম সরদারের ছেলে মঈনুর সরদার (৩৫), শহিদুলের মেয়ে পলি খাতুন(১৯), নুরইসলাম শেখের স্ত্রী আনোয়ারা শেখ (৩৬), রাজ্জাক খার ছেলে মফিজুর (৩২), মিজানুর মুনসির মেয়ে তানিয়া খাতুন (১৯), মহাসিন শেখের মেয়ে নয়ন শেখ (২০), প্রেমান্দের ছেলে শ্রী গৌতম (৩৫), গৌতমের স্ত্রী পায়েল (৩০), ছেলে শিশু গৌরব (০৩) এবং সৌরভ (০১), মতিয়ার রহমানের মেয়ে আয়শা শেখ (১৮) ও রাজেশ্বর হাওলাদারের ছেলে মতিন হাওলাদার (৪৬)।

২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান,অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে। এমন খবরের ভিত্তিতে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দৌলতপুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে। অনুপ্রবেশের অভিযোগে মামলা করে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান।

শেখ নাসির উদ্দিন/জেড